রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

হবিগন্জ জেলার

বানিয়াচং উপজেলায় ইকবাল ও আজমিরীগঞ্জে মোঃ আলা উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যানদের পরাজিত করে সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও মো. আলা উদ্দিন নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়। রাত ৯টায় ভোটের ফল ঘোষণা করা হয়েছে।
বানিয়াচং উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ইকবাল হোসেন খান আনারস প্রতীকে ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পান ৩১ হাজার ৮০৩ ভোট। অপর প্রার্থী আমীর হোসেন মাস্টারের ঘোড়া প্রতীকে প্রাপ্ত ভোট ১০ হাজার ১৩৩ ভোট।
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মো. আলাউদ্দিন মিয়া কাপ-পিরিচ প্রতীকে ১৫ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মর্তুজা হাসান আনারস প্রতীকে ৫ হাজার ৬০৮ ভোট পান। এ ছাড়া, মো. আলী আমজাদ তালুকদার কৈ মাছ প্রতীকে ১২ হাজার ৫০৩, ডা. লোকমান মিয়া দোয়াত কলমে ৬ হাজার ৮৫০, ডা. রেজাউল করিম মোটরসাইকেল প্রতীকে ২ হাজার ৯৫ ও আকবর হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১ ভোট।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102