রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

শ্রীমঙ্গলে ঝড়ে ক্ষতিগ্রস্থ খাসি পুঞ্জিতে মন্ত্রী কন্যার সহায়তা প্রদান

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে শ্রীমঙ্গলে খাসি পুঞ্জির ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির জ্যেষ্ঠ কন্যা ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না।

বৃহস্পতিবার (২ মে) তিনি ক্ষতিগ্রস্থ  এলাকা পরিদর্শনকরে ক্ষতিগ্রস্থদের সরেজমিনে খোঁজ করেন, এসময় তিনি লাউয়াছড়া পুঞ্জির ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরন করেন এবং পুঞ্জিতে বসবাসরত পরিবারের শিশু ও বয়স্কদের মাঝে পুষ্টিকর জুস বিতরণ করেন।

ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাউয়াছড়া পুঞ্জির মন্ত্রী ও খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী, সাংবাদিক মামুন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং সহ পুঞ্জির বাসিন্দারা।

এসময় উম্মে ফারজানা বলেন, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে সম্প্রতি ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ৭টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জানতে পেরে এখানে ছুটে আসি। এই দূর্যোগের সময়ে খাসি সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে।

পুঞ্জিবাসী এবং খাসি সোস্যাল কাউন্সিল এর পক্ষ থেকে লাউয়াছড়া পুঞ্জির মন্ত্রী ফিলা পতমী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আশাকরি আপনার বাবার মতো এভাবেই মানুষের পাশে থেকে সব সময় সহযোগিতার হাত বাড়াবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102