সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

শনিবার (১৮ মে) উন্নয়ন সংস্থা ইএসডিও’র জয়নাল আবেদীন অডিটরিয়ামে ঠাকুরগাঁওয়ে “পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় রংপুর বাপাউবো উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী (পুর) মো: মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বাপাউবো (পরিকল্পনা, নকশা ও গবেষণা) অতিরিক্ত মহাপরিচালক মো: জহিরুল ইসলাম, ঢাকা বাপাউবোর পরিকল্পনা প্রধান প্রকৌশলী (পুর) ড. শ্যামল চন্দ্র দাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) ফারজানা আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদী ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে সংশ্লিষ্ট বিষয়ের উপরে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102