সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে কামাল হোসেন পূণরায় নির্বাচিত

জেসমিন মনসুর
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৯৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দি মৌলভীবাজার চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট জননেতা মোঃ কামাল হোসেনকে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে ) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম এ ঘোষনা দেন।

উল্লেখ্য যে, মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সোমবার আপিল শুনানি শেষে তাজুল ইসলাম তাজের মামলার জটিলতার কারণে মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ফলে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ কামাল হোসেনকে পূণরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102