বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন
ছাতক উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২ মে) ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার কার্যালয়ের তথ্য অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকাল পর্যন্ত ১৭ জন প্রার্থী ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাদের মনোনয়ন পত্র অনলাইনে দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে অনলাইনে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ফজলুর রহমান, আওলাদ আলী, আব্দুল ওয়াহিদ মজনু, আবু সাদাত লাহিন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম,  মাহমুদ আলী ও আমজাদ আলী। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আতাউল হক, ইজাজুল হক, আব্দুল জব্বার খোকন, শহিদুজ্জামান শিপলু,আব্দুল্লাহ আল মামুন, মোঃ মোঃ নজরুল ইসলাম, মোঃ আফজাল হোসেন, মোঃ আব্দুস সামাদ ও রাকিব আহমদ।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন একজন প্রার্থী। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম মনোনয়ন পত্র দাখিল করেন। এ পদে আর কেউ মনোনয়ন পত্র দাখিল করেন নি। তিনি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ৫ মে মনোনয়ন পত্র যাচাই- বাছাই করা হবে। প্রার্থীদের অনুকূলে প্রতিক বরাদ্ধ দেয়া হবে ১৩ মে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102