রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান মাওলানা বশির আহমদ

সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের বাছাইয়ে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হন।
উল্লেখ্য, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি বশির আহমদ মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব ছাড়াও বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে আসছেন। তিনি থার্ষ্ট ফর নলেজ মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক, ইসলামি সমাজকল্যাণ পরিষদ হিংগাজিয়া কুলাউড়া এর সভাপতি ও মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলা শাখার ১ম যুগ্ন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ইতিপুর্বে তাঁর দায়িত্ব পালনকালে ২০১৯ সালে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102