বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর সাধারণ সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর চট্টগ্রাম শাখা কমিটির উদ্যোগে এক সাধারণ সভা ওয়াসার মোড় চট্টগ্রামস্থ কুটুমবাড়ি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির  উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার, সমাজ সেবক মোহাম্মদ একরাম হোসেন এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের চট্টগ্রাম শাখা কমিটির যুগ্ম আহবায়ক লায়ন সাজ্জাদ হোসাইন টিপুর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সমাজ সেবক আমির হোসেন খান, মিডিয়া ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক সরওয়ার আমিন বাবু, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য রানা বড়ুয়া, ফাউন্ডেশনের চট্টগ্রাম শাখা কমিটির যুগ্ম আহবায়ক তাহেরা শারমিন, তাহেরা আক্তার মহরম, রাহেলা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন সিলেট-চট্টগ্রাম বিভাগের মানুষের সাথে দুই অঞ্চলের পারস্পরিক সম্পর্ক দেশ বিদেশে গড়ে তুলা সহ অসংখ্য মানবিক কাজ উক্ত ফাউন্ডেশন করে আসছে। এ সব লক্ষে কাজ করতে  চট্টগ্রামে যার যার অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102