রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

সুনামগন্জ সফরে আসছেন আই জি পি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

শুক্রবার (১৭মে) সরকারী সফরে সুনামগঞ্জে আসছেন  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আই জি পি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশ প্রধান আগামীকাল শুক্রবার সকাল ১১ টায় সুনামগঞ্জ উপস্থিত হয়ে পূর্ব নির্ধারিত বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ সময় তার সহধর্মিনী ও পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাহাঁ চৌধুরী তার সাথে উপস্থিত থাকবেন।

তার সফর সুচীর মধ্যে সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকায় পুলিশ অফিস অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপন করবেন। পরে তিনি পুলিশ হাসপাতালে স্থাপিত পুলিশ ল্যাব এবং সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টম্যান্ট এর শুভ উদ্ধোধন করবেন। এছাড়া পুলিশ প্রধান সুনামগঞ্জ জেলায় কর্মরত অফিসাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

পুলিশ প্রধানের সাথে তার সহধর্মনী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী সুনামগঞ্জ জেলায় সফরের সময় তিনি সুনামগঞ্জ জেলা পুনাক শাখার উদ্যোগে সুনামগঞ্জ সদর থানা সংলগ্ন নব নির্মিত পুনাক বিপনী বিতান এর শুভ উদ্ধোধন করবেন। পরে তিনি পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করবেন ও সুনামগঞ্জ জেলা পুনাকের নেত্রীবৃন্দের সাথে মতাবিনিময় সভা করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102