রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

নবীগঞ্জ থেকে ৪ চোর সহ ৩টি ইজিবাইক (টমটম) উদ্ধার

এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৫৮ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ৩টি ইজিবাইক (টমটম) উদ্ধার সহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দ্রশী (শান্তিপাড়া) গ্রামের আব্দুল হাসিমের পুত্র মোহন আহমেদ (২৫), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার নারকিলা গ্রামের সফর আলীর পুত্র জুবেদ মিয়া (৩২), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মধ্যসমেত গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র আবু সালেহ (৩৩) ও একই থানার নোয়াগাঁও গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র রাহেল আহমদ (২৫)।
পুলিশ সূত্রে জানাযায়, গত ৩ মে বিভিন্ন সময়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্ট, টিএন্ডটি রোড ও হেলিপ্যাড এলাকার প্রধান সড়ক থেকে একে একে ৩টি ইজিবাইক (টমটম) চুরি হয়। এ ঘটনায় উপজেলার নারিকেলতলা গ্রামের মৃত কনাই মিয়ার পুত্র শাহাব উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মোহন আহমদ ও জুবেদ মিয়াকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ থানার মনসুর গ্রামের প্রবাসী এনাম উদ্দিনের বাড়ির গ্যারেজ থেকে জগন্নাথপুর থেকে চুরি হওয়া ৩টি ইজিবাইক (টমটম) উদ্ধার করা হয়। এ সময় চুরির সাথে জড়িত থাকায় আবু সালেহ ও রাহেল আহমদকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত টমটম জব্দ আছে এবং গ্রেফতারকৃত চোরদের বুধবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়ছে। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102