সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

সরকারের চাপে জমিয়তে ওলামায়ে জোট ছেড়েছে: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জমিয়তে ওলামায়ে ইসলামের একাংশ সরকারের চাপেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন।বিএনপি মহাসচিব বলেন, পারস্পরিক আস্থা ২০ দলের মধ্যে চমৎকার। রাজনীতিতে উনারা (জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ) টিকতে পারছেন না, বিরোধী রাজনীতিতে টিকতে পারছেন না সেকারণে উনারা চলে গেছে। এই কথা বললেই তো হয়- প্রচন্ড চাপের কারণে আমরা টিকতে পারছি না, মামলা-মোকাদ্দমায় ভীষন ভাবে আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি। সেটা না বলে কোনো ব্যক্তি বা কোনো দলকে দোষারোপ করা- এটা সঠিক কাজ নয়।মির্জা ফখরুল বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এবং আমাদের ঘোষণাপত্র অনুযায়ী রাজনীতি করছি এবং ২০ দলেও যারা আছেন আমাদের সঙ্গে তারাও সেভাবে রাজনীতি করছেন। পারস্পরিক আস্থা আমাদের মধ্যে চমৎকার আছে।গত ১৪ জুলাই সংবাদ সম্মেলন করে ২০ দল ছাড়ার ঘোষণা দেন জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া। এই অংশটি প্রয়াত আল্লামা নুর হোসেইন কাশেমীর অনুসারী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102