বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শৈত প্রবাহে কাঁপছে চায়ের রাজধানী

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড শ্রীমঙ্গলে

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

এবারের শীত মৌসুমে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার(৮ জানুয়ারি) শ্রীমঙ্গলের আবহাওয়া অফিস সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে গত মঙ্গলবার(৬ জানুয়ারি) উত্তরাঞ্চলের রাজশাহী জেলার তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সেই তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে দেশের পূর্বাঞ্চলের পর্যটন নগরী শ্রীমঙ্গলে। দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি আজ এ অঞ্চলেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে প্রকাশ, যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছিল, এ মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। শৈত্যপ্রবাহের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102