রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
রক্তহীন শরীরের শিরা তৈরি -অধ্যাপক ড. মীজানুর রহমান ইতিহাসের নতুন সন্ধিক্ষণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের অংশগ্রহনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন রহস্যময় নীরবতা? ​- মানিক লাল ঘোষ স্কটিশ এমপি ফয়ছল চৌধুরীর জনসেবা নিয়ে ভাবনা সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটের তথ্য পত্রিকার প্রকাশকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত অপরাধীর কোনো দল নেই—- মীর হেলাল উদ্দীন এমপি পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত

রাত পোহালেই পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সকাল ৬টা থেকেই পদ্মা সেতুতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হবে। সেজন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে সেতু কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুন) বিকেলে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, শুরুর দিন যানবাহন ব্যাপক চাপ হবে বলে আমরা ধারণা করছি। আমাদের টোলপ্লাজার কর্মীদেরও সেভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আশা করছি, তারা ভিড় সামলাতে পারবে।

বাংলাদেশের অহংকার আর আত্মমর্যাদার প্রতীক বহুল প্রতীক্ষার পদ্মা সেতু শনিবার সকাল ১২টার আগমুহূর্তে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে স্বপ্নের পূর্ণতা পেল সেতুতে টোলের হার ইতোমধ্যে নির্ধারিত হয়েছে।

মিনিবাসে ১৪০০ টাকা, মাঝারি বাসে ২০০০ টাকা এবং বড় বাসে ২৪০০ টাকা টোল দিতে হবে। ছোট ট্রাকের টোল ১৬০০ টাকা, মাঝারি ট্রাকে ২১০০-২৮০০ টাকা, বড় ট্রাকে ৫৫০০ টাকা। পিকআপের টোল ১২০০ টাকা।

কার ও জিপের টোল ধরা হয়েছে ৭৫০ টাকা, মাইক্রোবাসে ১৩০০ টাকা। মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে চাইলে টোল দিতে হবে ১০০ টাকা।

পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বেশিরভাগ পরিবহণের বাস ঢাকার সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102