বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিক মকিস মনসুর এর শুভেচ্ছা

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১ এই পর্যন্ত দেখেছেন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও যুক্তরাজ্য সহ বিশ্বময় বসবাসকারী সকল  মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর, ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এর ট্রাষ্টি ও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কাডিফ ইউকে’র  সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন “ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে আত্মত্যাগ, মানবতা ও সৌহার্দ্যের শিক্ষা নিয়ে আসে। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।”
কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির ও কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের জেনারেল
সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় ঈদের আনন্দ, ত্যাগ ও মানবতার চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা। এই পবিত্র উৎসব মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করুক— এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
তিনি বলেন “ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও মানবতার কল্যাণে একে অপরের পাশে দাঁড়ানো। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক অটুট রয়েছে। ঈদের এই আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102