শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলন ঠাকুরগাঁও  জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে শহরের আর্টগ্যালারি মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে ইসলামী শ্রম নীতির ভিত্তিতে কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার জোরালো দাবি জানানো হয়।

​ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুহাম্মদ মাসুদ আলম মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ হাফিজ উদ্দিন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি ডাঃ হাফেজ মোঃ খাদেমুল ইসলাম।

​সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকের মর্যাদা রক্ষা এবং ন্যায্য অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নের জন্য মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং ইনসাফ কায়েম করা জরুরি। ‘শ্রমিক জাগো, অধিকার আদায় করো’—এই স্লোগানকে সামনে রেখে বক্তারা সকল শ্রমিককে তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102