শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

যথাযথ মর্যাদায় কার্ডিফে পবিত্র ঈদ-উল আজহা উদযাপিত

সাজেন আহমদ
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

আত্মত্যাগ ও বিসর্জন,  ভালোবাসা আর শান্তির বার্তা নিয়ে আবার এলো পবিত্র ঈদ। যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে  বৃটেনের ওয়েলস রাজধানী কার্ডিফ শহরে কয়েক  হাজার লোকের উপস্থিতিতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছে মুসলিম কমিউনিটি।

বৃটেনের কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে সকাল ৮ টায় অনুষ্ঠিত প্রথম জামাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী, ২য় জামাতে নামাজ আদায় করান হাফিজ মাওলানা তৌহিদুল হক, কার্ডিফ  জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে  সকাল ৮ টায় প্রথম জামাত ঈমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও ২য় জামাতে  ইমামতি করেন হাফিজ জালাল উদ্দিন, এদিকে লানেড্রিন কমিউনিটি সেন্টারে ঈমামতি করেন হাফিজ খায়রুল আলম।

খোৎবা পূর্ব আলোচনায় ইমামগণ বলেন ঈদ উল আযহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর, মূলত আল্লাহতায়ালার নৈকট্য ও সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আত্মকুরবান করার চেতনা জাগ্রত করে।

কার্ডিফের প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ  মুসলমানদের  পদচারণায় মুখর হয়ে ওঠে। জামাত শেষে আগত মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের অনাবিল আনন্দে মেতে উঠেন।এ যেনো এক প্রাণের বন্ধন।

কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এর ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেন, ট্রেজারার রকিবুর রহমান, কার্ডিফ জালালিয়া মসজিদ এর আলহাজ্ব লিলু মিয়া ও সেক্রেটারি মহিবুল ইসলাম মায়া সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আগত মুসল্লীরা বিশ্বের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে  ঈদুল আজহার আত্মত্যাগের মহিমায় সকলের জীবন মহিমান্বিত হয়ে উঠুক,  বিশ্ব হোক শান্তিময়। বিশ্ব-বিবেক জাগ্রত হওয়ার পাশাপাশি গড়ে উঠুক এক মানবিক পৃথিবী বলে অভিমত ব্যাক্ত করেছেন। পরিশেষে প্রতিটি ঈদের জামাতে  দোয়ার মাধ্যমে মুসলিম উম্মাহর সুখ শান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনা  করা হয়েছে।

বিভিন্ন জায়গায় ঈদ জামায়াতে মুসল্লিদের জন্য নানা পদের বিনা মূল্যের খাবার ও বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা ছিল।  প্রবাসের শত ব্যাস্ততার মাঝে ও ঈদ উপলক্ষে প্রতিটি  বাসাবাড়িতে ছিলো পিঠা, সন্দেশ, মিষ্টি, সেমাই, লাচ্ছি,বিরিয়ানি, সহ নানান খাবারের  আয়োজন। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও যুক্তরাজ্য সহ বিশ্বময় বসবাসকারী সকল  মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ কামনা করেন।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কাডিফ ইউকে’র  সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর , বলেন “ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে আত্মত্যাগ, মানবতা ও সৌহার্দ্যের শিক্ষা নিয়ে আসে। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।”

তিনি বলেন “ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও মানবতার কল্যাণে একে অপরের পাশে দাঁড়ানো। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে   সবাইকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক অটুট রয়েছে। ঈদের এই আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102