

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটিবাংলাদেশ পিএলসি) ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ নগদলভ্যাংশের অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনলাইনে প্রতিষ্ঠানটির ৫৩তমবার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এই সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে সংবিধিবদ্ধ নিরীক্ষক ওকরপোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগের অনুমোদন দেন। এতে পরিচালনা পর্ষদের নির্বাচন এবং প্রতিষ্ঠানের ২০২৫ সালের আর্থিক বিবরণীর অনুমোদনও দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএটি বাংলাদেশ পিএলসির বোর্ড চেয়ারম্যান ওয়াইল সাবরা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে বিএটিবাংলাদেশ পিএলসির মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরকশুল্ক এবং অন্যান্য কর মিলিয়ে জাতীয় রাজস্ব খাতে মোট৩৯,১৪৪ কোটি টাকা অবদান রেখেছে। এতে প্রতিষ্ঠানটি দেশেরশীর্ষ করদাতাদের মধ্যে অন্যতম অবস্থান ধরে রেখেছে।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মাসুদ খান , প্রফেসর ডঃ মেলিতা মেহজাবিন এবং রূপালী হক চৌধুরী। এছাড়া অনির্বাহী পরিচালক ড. জিয়াউল আবেদীন, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো টোসো ক্যানেপা উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় আরও অংশ নেন কোম্পানির ব্যবস্থাপনাপরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়ের আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন।