শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত

‎মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

‎সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

‎রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

‎ঘটনার পর লাউয়াছড়া এলাকায় মালবাহী ট্রেনটি আটকা পড়ে আছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত নগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’সহ বিভিন্ন আন্তঃনগর ট্রেন শ্রীমঙ্গলহ আশপাশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে আটকে পড়ে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

‎বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি রেল বিভাগকে জানানো হয়েছে। উদ্ধারকাজ শেষ না হলে পারাবত, জয়ন্তিকা, কালনী এক্সপ্রেসসহ আটকে পড়া সবগুলো ট্রেন শ্রীমঙ্গলে চলাচল শুরু হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী উদ্ধার কাজ চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102