রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মিজান ও সম্পাদক হিসেবে নির্বাচিত হন কাশেম।

‎শনিবার(৯ মে) সন্ধ্যা ৭টায় স্থানীয় পানসী রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সাবেক ফুটলার, রেফারি ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

‎সভায় সিনিয়র রেফারি মোঃ সিরাজুল ইসলাম সেলুর সভাপতিত্বে আগামী দুই বছরের জন্য ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৬ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

‎নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কাশেম। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সুদর্শন দাশ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুমিম মিয়া, কোষাধ্যক্ষ কাঞ্চন গৌড় এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সজল কান্তি দেব ও মোঃ সিরাজুল ইসলাম সেলু।

‎সভায় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আলতাফ হোসেন মোর্শেদ, কাজী জাহেদ আহমদ মনি, ক্রীড়া সংগঠক তুহিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোবারক হাসান লোপ্পা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মীর এম এ কালাম, কমলগঞ্জ রেফারি সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ভৈরববাজার ফুটবল একাডেমির কোচ সালেহ আহমদ, শ্রীমঙ্গলের  সাবেক খেলোয়াড় ফুয়াদ হোসেন চৌধুরী (সাজিম), কমলগঞ্জ রেফারি সমিতির কোষাধ্যক্ষ উত্তম দেব ও বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন প্রমূখ।

‎সভায় বক্তারা বলেন, ফুটবলের সুষ্ঠু পরিচালনা ও দক্ষ রেফারি তৈরিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শ্রীমঙ্গলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102