মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

বাংলাদেশকে ২ হাজার ১৫৫ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক সংকট কাটাতে বাংলাদেশকে আপাতত ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্বব্যাংক। রবিবার (১৩ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির নতুন কান্ট্রি ডিরেক্ট আব্দোলায়ে সেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের সচিবের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইআরডি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ১৫৫ কোটি টাকা। পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ এ ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। আগামী দুই বছরের মধ্যে বাকি ৭৫ কোটি ঋণ দিতে আশস্ত করেছে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট।

ছবি: সংগৃহীত

বৈঠক সূত্র জানায়, গুরুত্বপূর্ণ নয়টি পণ্য আমদানি করতে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সম্ভাব্য ৮ দশমিক ২ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হবে। এসব প্রভাব মোকাবিলায় এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাওয়া হয়। সেই সূত্র ধরে আলাদা উইন্ড খুলে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ২৫০ মিলিয়ন ডলার দেবে সংস্থাটি। এছাড়া আগে বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছিল বাংলাদেশ। এর আওতায় ২৫ কোটি ডলার দিয়েছিল সংস্থাটি। বাকি ২৫০ মিলিয়নও দেবে শিগগিরই।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি এক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।

যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি এবং শস্য এবং খাদ্যসহ আমদানি পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। ডলারের বিনিময় হারে অস্থিরতা এবং রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়াসহ সব মিলিয়ে সামষ্টিক অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের কাছ থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চেয়েছিল বাংলাদেশ। এর অংশ হিসেবে আপাতত এ সহায়তা দেবে সংস্থাটি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102