শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে তিন দিন ব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপি বৃক্ষরোপণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের আয়োজনে মঙ্গলবার (২ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় তিনদিন ব্যাপী এ কার্যক্রমে ঠাকুরগাঁও সদরের আকচা ইউপি হতে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় বনজ, ফলজ ও ঔষধীর ৫ হাজার ৫শ ৫০ টি গাছ রোপন করা হবে। যার মধ্যে মেহেগণি গাছ ৪ হাজার, লেবু ৫০, জাম ২শত, কামরাঙ্গা ৫০, সোনালু ৪০, আমরা ৫০, পেয়ারা একশত, আম ৩শত,  চালতা ৫০, জলপাই একশত, আমলকি ৬০ এবং ১০ টি কৃষ্ন চুডার গাছ রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102