রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

আমিরাতে ঈদুল আজহা শুক্রবার

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি। সংস্থাটির প্রকাশিত সাম্প্রতিক জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফার দিন।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে (আমিরাত সময়) জিলহজ মাসের চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে। সেই অনুযায়ী, ২৮ মে থেকে শুরু হবে জিলহজ্ব মাস।

এই হিসাবে, ৯ জিলহজ হবে ৫ জুন—যা আরাফার দিন হিসেবে পালন করা হয়, আর ১০ জিলহজ অর্থাৎ ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন শুক্রবার।

আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আরাফার দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত—মোট চারদিন (৯ থেকে ১২ জিলহজ) সরকারি ছুটি থাকবে।

সূত্র: গালফ নিউজ

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102