মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

বঙ্গবন্ধুর জন্মদিনে

হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন

এইচ খাঁন রাজিব
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তমজন্ম বার্ষিকীতে লন্ডনের বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন  “হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সভাপতি  সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর নেতৃত্বে ওয়েলস থেকে আগত হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের নেতৃবৃন্দ।

এসময় লন্ডনের বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতিষ্ঠাতা ও লন্ডন  মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খাঁন সাদেক, হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সাংগঠনিক সম্পাদক  ও  নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকে  নিউপোট এর সভাপতি ও নিউপোট যুবলীগের সিনিয়র সহ সভাপতি শেখ আব্দুর রুউফ তালুকদার, আব্দুস সালাম ও এইচ খাঁন রাজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 শ্রদ্ধাঞ্জলি প্রদানশেষে  “হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সভাপতি ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নামই নয়, একটি মুক্তির পথ, একটি বিশ্বাসের নাম। বঙ্গবন্ধু মানেই  বাংলার আকাশ ; বঙ্গবন্ধু মানেই  বাংলার মানচিত্র। বাঙালি জাতির পথ প্রদর্শক ও জাতির মুক্তির নায়ক। বঙ্গবন্ধুই মানেই বাঙালি জাতির আত্মপরিচয়।

“বাংলা বাঙালি, বঙ্গবন্ধু  এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে লন্ডনের বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতিষ্ঠাতা ও লন্ডন  মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খাঁন সাদেক বলেন শেখ মুজিব মানেই বাংলাদেশ।বাঙালির অসীম সাহসিকতার প্রতীক,চিরন্তন -চিরঞ্জীব  তিনি। বাঙালির প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে অবিনাশী চেতনার নাম শেখ মুজিব, একটি তর্জনীর ইশারা, একটি ১৮ মিনিট ১৮ সেকেন্ডের কবিতা, অতঃপর, একটি জাতির স্বাধীনতা।

“তুমি জন্মেছিলে বলে জন্মেছিল এই দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ বলে উল্লেখ করে হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সাংগঠনিক সম্পাদক  ও  নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির বলেন বাংলা ও বাঙালি জাতি  যতো দিন থাকবে, পৃথিবীর ইতিহাস যতোদিন থাকবে তিনি ও থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে চীরঅম্লান হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102