স্টাফ রিপোর্টার:প্রথমবারের মতো ডিপোর ভেতরে চালিয়ে দেখা হলো মেট্রোরেল। মঙ্গলবার দুপুর ১১টা ৪৫ মিনিটে উত্তরায় বৈদ্যুতিক ট্রেনটি ওয়ার্কশপ থেকে চালিয়ে প্রায় ৩০ মিনিট পর কোচ আনলোডিং জোনে নিয়ে আসা হয়।
নিউজ ডেস্ক : রোববার এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কভিড ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ভ্যাকসিন যথা সময়ে দেশে আসবে এবং সবাই পাবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে সরকার চতুর্মুখী যোগাযোগ অব্যাহত রেখেছে। আগামী ১২ মে চীনের ভ্যাকসিন আসছে।যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে ভ্যাকসিন দেবে। এছাড়া রাশিয়ার সঙ্গেও ভ্যাকসিন নিয়ে চুক্তি হচ্ছে। ড. মোমেন বলেন, ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। সবার মনে রাখতে হবে পৃথিবীর ১৪০টি দেশ এখন পর্যন্তভ্যাকসিন পায়নি। কিন্তু বাংলাদেশে বর্তমান সরকার সময়মতো সিদ্ধান্ত নিয়ে প্রায় এক কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে। তিনি বলেন, চলতি বছর ২৫ জানুয়ারির দেশে প্রথম ভ্যাকসিন আসে। ভ্যাকসিনের জন্য আমরা ভারতের সেরাম কোম্পানিরসঙ্গে চুক্তি করেছিলাম। কথা ছিল তারা প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে, কিন্তু তারা কথা রাখতে পারেনি। ভারতেকরোনা সংক্রমণ বেড়ে যাওয়া এবং ভ্যাকসিন তৈরির কাঁচামাল সংগ্রহ করতে বাধাপ্রাপ্ত হওয়ায় সেরাম সময়মতো ভ্যাকসিন দিতেপারছে না।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে সমগ্র বিশ্বে পরিচিত করেছেন। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার পদচারণা নেই। বাঙালির অস্তিত্ব ও সংস্কৃতির সাথে রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে মিশে আছেন। বাংলা নববর্ষের প্রথমদিনটিতেই আমরা তাঁর রচিত “এসো হে বৈশাখ” গানটির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিই। বাঙালির চিন্তা, চেতনা ও অনুভূতিকে সার্থকভাবে প্রতিফলিত করে বলেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “আমার সোনার বাংলা” গানটিকে বাংলাদেশের জাতীয় সংগীতের মর্যাদা দিয়েছেন। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বিশেষত কবিতা ও গান বঙ্গবন্ধুর চেতনাকে নিরন্তর উদ্দীপ্ত রেখেছিল। বাঙালির মানসপটে রবীন্দ্রনাথ সদাই বিরাজমান। তিনি যেন বলে গেছেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কথা। বাংলার সাধারণ, মধ্যবিত্ত ও মাটির মানুষকে সাহিত্যে রূপ দিয়ে তাঁদেরকে আড়াল থেকে আলোকবৃত্তে টেনে আনার গৌরব অর্জনে সক্ষমহয়েছেন। আমাদের দৈনন্দিন জীবনে প্রেম-বিরহ, আনন্দ-বেদনা, আশা-নিরাশা, সুখ-দুঃখ, সংকটে-সাফল্যে রবীন্দ্রনাথ আমাদের প্রেরণারউৎস। তাই এই করোনাকালেও রবীন্দ্রনাথ আমাদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক। কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের আওতায় বর্তমানে জনসমাগমপূর্ণ সকল অনুষ্ঠান ও কার্যক্রম বন্ধ রয়েছে। সেজন্য দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন করার জন্য সকলকে আহবান জানাই। পরিশেষে রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই- “নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার”। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের১৬০তম জন্মবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসুন, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
স্টাফ রিপোর্টার:করোনার ভারতীয় ধরন ভয়ঙ্কর উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবশিষ্ট মূল অধিবাসী এবং ক্ষতিগ্রস্ত মোট ১ হাজার ৪৪০ জনের
স্টাফ রিপোর্টার:করোনাভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের প্রায় ৯৮ লাখ কৃষক পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ সহায়তা। আজ রবিবার থেকে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে তাদের টাকা পাঠানো শুরু হবে। এর
সংবাদদাতা : নিরাপদ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক শুধু নগর নয়, পরিকল্পিতভাবে গ্রামকে গড়ারও উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম । গ্রামে যেকোন
যুক্তরাজ্য অফিস : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৭ সালের ৭ মে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইউ কে বিডি টিভিতে গতকাল শুক্রবার (৭ মে ) গনতন্ত্র বিজয়ের যাত্রা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত
এনামুল হক,ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ৩২টি পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার প্রদান করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আল মাহমুদ কায়েস। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জাতীয় কবি কাজী
স্টাফ রিপোর্টার:গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার দিন আজ (৭ মে)। ২০০৭ সালের এ দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালে যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে
স্টাফ রিপোর্টার:নিরাপদ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলকভাবে শুধু নগর নয়, পরিকল্পিতভাবে গ্রামকেও গড়ার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গ্রামে যেকোনো অবকাঠামো