রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

শ্রীমঙ্গলে কৃষিমন্ত্রী কতৃক গরীব রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌর শহরের রামকৃষ্ণ মিশন রোডে কৃষিমন্ত্রীর বাসভবনে এই চেক বিতরণ করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় এই অনুদান প্রদান করা হয়। এসময় মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীঘাট ইউপি’র চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, পৌর কাউন্সিলর তানিয়া প্রমুখ।

উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী জানান, উপজেলার ১২ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102