শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত

দেওয়ান রফিকুল হায়দার ফয়ছল
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫ এই পর্যন্ত দেখেছেন

মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত এই পাঁচটি স্তম্ভের মধ্যে রমজান মাস একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে আমাদের জন্য পবিত্র কোরআন মজিদ নাজিল হয়, তাই এই মাসকে কোরআন নাজিলের মাসও বলা হয়। এই রমজান আমাদের শিক্ষা দেয়- নিয়মিত এবং সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, প্রয়োজন ছাড়া আজেবাজে কথা না বলা, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা, গোনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কাকুতি-মিনতি করে মাফ চাওয়া, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, গরীব মিসকিনদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা, সময় মতো ইফতার করা।

রসুলুল্লাহ (স:) এরশাদ করেছেন, একাকী থাকলে অন্য কাউকে ডেকে এনেও ইফতারীতে শরীক করা অত্যধিক সওয়াবের কাজ। বিভিন্ন ধরণের রকমারী ইফতারী তৈরী করে অন্যকে ইফতার করানোর কোন প্রয়োজন নেই, নিজেদের সাধ্যমতো যা আছে , প্রয়োজনে একটা খেজুর অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতার করালেও সমান সওয়াবই পাওয়া যায়। এ থেকে বুঝা যায়, শুধু একাকী নয়, দলবদ্ধ ভাবেও যদি কেউ বড় আকারে ইফতারীর আয়োজন করে শুধুমাত্র নিজের গোত্রের মুসলান নয়, বিভিন্ন কমিউনিটির বিভিন্ন গোত্রের মানুষদের একত্রিত করে ইফতারের দাওয়াত দিয়ে একত্রে বসে ইফতার করা অত্যন্ত ফজিলতের কাজ। অন্যকে ইফতার করালে যারা ইফতার করবে ঠিক সমপরিমাণ সওয়াব যারা ইফতারের আয়োজন করেছেন তারাও পাবেন।

আল্লাহ পাকের কাছে কোন কিছুর কমতি নেই। ইফতারের পূর্বে বিশেষ মুনাজাত করা হয়। সবাই একত্রে যখন হাত তুলে যখন আল্লাহর দরবারে রোজা কবুল এবং গোনাহ মাফের জন্য কাকুতি মিনতি করে প্রার্থনা করে, তখন নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন। আমীন। সহজ কথায় বলা যায়, রমজান মাস হচ্ছে আমাদের জন্য আত্মশুদ্ধির মাস।

এ কারণেই রমজান মাস আসলেই দেখা যায় দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো বড় আকারে ইফতার পার্টির আয়োজন, এগুলোতে শত শত মানুষ অংশ গ্রহণ করে। ইফতার পার্টিগুলোতে ধনী, গরীব, জাত গোষ্ঠী এগুলোর কোন ভেদাভেদ নেই , সবাই একত্রে বসে ইফতার করার যে একটা আনন্দ মনের মধ্যে আসে, আল্লাহ পাক সেটাই পছন্দ করেন। ইসলাম আমাদের এভাবে চলারই নির্দেশ প্রদান করেছে। আল্লাহ পাক আমাদের তওফিক দান করুন আমরা যেন আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে পারি।

রমজানের এই রহমতের মাসে অন্যান্য সামাজিক সংগঠনগুলোর মতো মৌলভী বাজার সোয়ানসী এসোসিয়েশন (সাউথ ওয়েলস, মিড এন্ড ওয়েষ্ট গ্লামারগান ইউ কে) এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও সোয়ানসীর বৃহত্তম মসজিদ ’সিটি মস্কের ’ মাল্টিপারপাস হলে এক বিরাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী সহ বিভিন্ন কমিউনিটি থেকে প্রায় চারশত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে এসোসিয়েশনের উপদেষ্ঠা পরিষদ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যদের পরিবার পরিজন সহ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ডক্টর হেদায়েতুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিশপাক মিয়া (ভারপ্রাপ্ত সভাপতি), মো: আব্দুল কাইয়ুম চৌধুরী (সাধারণ সম্পাদক), খন্দকার আব্দুল ওয়াহিদ (সহ সাধারণ সম্পাদক), সমছু মিয়া (কোষাধ্যক্ষ), আনছার মিয়া (সহ কোষাধ্যক্ষ), আব্দুর রহিম শাহজাহান (ভাইস চেয়ারম্যান), হাবিবুর রহমান (কার্য্যকরী কমিটি) এবং ছালিক মিয়া (উপদেষ্টা) ও খালিক মিয়া (উপদেষ্টা) প্রমুখ।

উল্লেখ্য যে, এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদির নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফরে থাকায় উপস্থিত থাকতে পারেন নি বলে দু:খ প্রকাশ করেছেন। তিনি দেশে থেকেও ইফতারীর আয়োজন যাতে সুন্দর এবং ভাল ভাবে হয় সে দিকে বিশেষ ভাবে খেয়াল রাখার জন্য কমিটির সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সুস্বাদু ইফতার সবার মধ্যে বিতরণ করায় ইফতারের পর আগত অতিথিরা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102