শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

লায়ন উজ্জল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অন্যতম অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল, নিয়মিত সভা ও সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ডিজি ডেজিগনেট লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় মোনাজাত পরিচালনা করেন মওলানা আব্দুর রহিম।
অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, লায়ন মো. আহসান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভুইঁয়া, লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ,লায়ন মো. মেজবাহ উদ্দিন, লায়ন মো. হাবিবুর রহমান, লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন, লায়ন ডা. দীবাকর বড়ুয়া, লায়ন উম্মে হাবিবা।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন লায়ন জাবেদ ইসলাম, লায়ন প্রফেসর রেজাউল করিম, লায়ন মনির উদ্দিন চৌধুরী, লায়ন মো. কামাল হোসেন, লায়ন মোহাম্মদ সোয়েব, লায়ন অজয় কুমার বড়ুয়া, লায়ন আনোয়ারা বেগম, লায়ন আনহার বিনতে ইউনুছ, লায়ন রতন সেন, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন সুমন বড়ুয়া, লায়ন মিঠুন বড়ুয়া,  লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও আজমাইন সাদমান, লিও ইখলাস উদ্দিন আকিল, লিও মিরাজ উদ্দিন লিও আফসানা পারভিন, লিও সাইফুন্নেছা খানম তাজরিন, লিও নিলয় দাশ, লিও আব্দুল্লাহ জাহের নাজিব, লিও তাওহিদ হাসান রিহাব, লিও আরিফ ফাহিম, লিও মাশহুর ইয়াসফি, লিও ফয়সাল জুবায়ের প্রমূখ।
অনুষ্ঠানের অংশ হিসেবে একজন অসুস্থ রোগীকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, রমজানের প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবসেবা। এসময় ক্লাব নেতৃবৃন্দ রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102