রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

আমরা সিলেটবাসীর পক্ষ থেকে

হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২ এই পর্যন্ত দেখেছেন

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দিয়ে মাজারের পবিত্রতা ক্ষুন্ন করায় সিলেট সহ দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড় বইছে।

মাজার প্রাঙ্গনে বিশেষ করে ‘‘মাজারের নারী এবাদতখানার‘ ছাদে উঠে রাজনৈতিক শ্লোগান দেওয়াতে সিলেটের সর্বস্থরের মানুষ দারুন ভাবে মর্মাহত হয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে “আমরা সিলেটবাসীর” পক্ষ থেকে এহেন ঘৃন্য আচরণে দুঃখ প্রকাশ করে বলেন, যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষজন সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়াত করতে আসেন। শুধু বাঙ্গালী নয় ব্রিটিশ আমলে ইংরেজ কমিশনার এবং ডিসিরা প্রথমে মাজারে এসে শ্রদ্ধা জানিয়ে তাদের কাজ শুরু করতেন। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতারা সিলেটে এই ওলির মাজার জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন। কেউ কোনদিন মাজারের পবিত্রতা নষ্ট করেননি।

অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে এই প্রথম ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা সিলেটের শাহজালালের মাজারে গিয়ে দিয়েছেন রাজনৈতিক শ্লোগান, করেছেন মিছিল। তাদের এহেন আচরণে সিলেটের মানুষ কষ্ট পেয়েছেন। গেল ৪মার্চ বুধবার রাতে এমন ব্যাতিক্রম ঘটনা ঘটে।

জানা যায়, এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল উপলক্ষে বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিলেট আসেন। নগরের একটা কমিউনিটি সেন্টারে দলটির উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে তারা অংশ নেন। রাতে শাহজালাল (র.) মাজারে তারাবির নামাজ আদায় করতে যান তারা। এসময় নেতাকর্মীরা মাজারে ভিড় করেন।

একপর্যায়ে মাজারের নারী এবাদতখানার ছাদে উঠে সারজিস আলম স্লোগান শুরু করেন দেন। ‘দিল্লি না সিলেট, সিলেট সিলেট’, আজাদি না গোলামি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দেন। অন্য নেতাকর্মীরা তার সাথে সুর মেলান। এদিকে, মাজার প্রাঙ্গণে এনসিপি নেতাদের এমন স্লোগানে সিলেটে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিলেটের ইতিহাসে আগে এমন ঘটনা ঘটেনি বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এর নিন্দা জানিয়েছেন আমরা সিলেট বাসীর পক্ষ থেকে জামাল আহমদ খান, আনসার আহমেদ উল্লাহ, নূরুদ্দিন আহমদ, মতিয়ার চৌধুরী, সৈয়দ এনামুল ইসলাম, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল , আব্দুল বাসির, আব্দুল কাদির চৌধুরী মোরাদ, শাহ আফজাল হোসেন, পীর ইসরাফিল মিয়া, আনজুমান আরা অঞ্জু, নাজমা বেগম, নাজনিন সুলতানা শিখা, হুমায়ুন রাজা, আকবর জালালী প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102