সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দেশে এসেছে সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

যশোর সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের মরদেহ যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পৌঁছেছে। রোববার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত অতিক্রম করে তাঁর মরদেহ বাংলাদেশে আনা হয়।

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল-পেট্রাপোল শুন্যরেখায় ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে মরদেহটি বাংলাদেশি একটি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে হস্তান্তর করা হয়। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

জানা গেছে, ভারতের কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টিঅর্গান ফেইলিওরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

মরদেহ দেশে পৌঁছানোর সময় স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। পরে মরদেহ নিজ জেলা টাঙ্গাইলে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে জোয়াহেরুল ইসলাম জোয়াহের টাঙ্গাইলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102