রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর ইফতার মাহফিল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শহরের গ্যান্ড তাজ রেস্টুরেন্টের পার্টি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী-কে শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা (শুভেচ্ছা) স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটননির্ভর অঞ্চল। এ পর্যটন নগরীকে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও আধুনিক হিসেবে গড়ে তুলতে সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের জনগণ আমাকে নির্বাচিত করেছেন এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই। আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারি।

তিনি আরও উল্লেখ করেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা হবে। এলাকার অবকাঠামো উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102