বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

শাহারুল ইসলাম ফারদিন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

যশোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরের দড়াটানায় অবস্থিত হোটেল প্রিন্সের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হারুন অর রশিদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার সামাদ বাবুর্চির ছেলে।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, দুপুরের হোটেলের এক কর্মচারী এসে একটি কক্ষের দরজা না খোলার বিষয়টি জানায়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। একপর্যায়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে বিছানার ওপর ওই ব্যবসায়ীকে মৃত অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, কক্ষের ভেতরে থাকা তার মোবাইল ফোনটি ‘ফ্লাইট মোডে’ ছিল। মোবাইল অন করার পরপরই একটি কল আসে। কলটি রিসিভ করলে নিজেকে আসাদুজ্জামান পরিচয় দেন এবং তিনি নিহতের শ্বশুর বলে জানান। মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ থেকে যশোরের উদ্দেশে রওনা হয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হারুন অর রশিদ ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি প্লাস্টিক ও কাচের পণ্যের ব্যবসা করতেন।

হোটেলের ওয়ার্ডবয় আব্দুল আওয়াল জানান, গত ৩ মার্চ তিনি হোটেলের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে কক্ষের ভেতরেই দেখা গেছে। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে চেকআউট না করায় দরজায় ধাক্কাধাক্কি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল কুমার দে জানান, মরদেহটি হাসপাতালে আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এজন্য মরদেহ মর্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102