মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

তেঁতুলিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় যথাযথ গুরুত্বের সাথে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) সকালে তেতুলিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় তেতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তেতুলিয়া,জামরিগুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়ার  সঞ্চালনায় ও
তেঁতুলিয়ায় কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী।
 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত মোঃ আতাউর রহমান, তেতুলিয়া শিল্পকলা একাডেমীর মোঃ জাহাঙ্গির আলম, কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মোঃশাহাদৎ হোসেন,
পাগলীডাংগী এস ই এস ডি পি উচ্চ বিদ্যালয়ের মোঃ হুমায়ুন কবির, কালান্দীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক আতাউর রহমান মানিক,আমজুয়ানী উচ্চ বিদ্যালয় শিক্ষক নিরেন চন্দ্র রায় প্রমুখ।
 শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু জাফর। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টায় শেষ হয়।  প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে যেসকল শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে তারা আগামী (৫ মে) জেলা পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে উদৌক্তারা
জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102