রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁও জেলা যুব মহাজোটের সভাপতি জয় সাধারণ সম্পাদক পরিতোষ নির্বাচিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে জেলা যুব মহাজোটের সভাপতি সাংবাদিক জয় মহন্ত অলক ও সাধারণ সম্পাদকের অ্যাড: পরিতোষ চন্দ্র রায়কে মনোনীত করে  ১০৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌতম সরকার অপু ও সাধারন সম্পাদক ইঞ্জি: মৃনাল কান্তি মধু রাজা স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাড : দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাড: গোবিন্দ চন্দ্র প্রামানিক, কেন্দ্রীয় যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক ইঞ্জি: মৃণাল কান্তি মধু রাজা, সহ জেলা মহাজোটে নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটি আগামী দুই মাসের মধ্যে পরিচিতি সভা বা অভিষেক অনুষ্ঠান করার জন্য নতুন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটির দায়িত্ব পাওয়া জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক জানান তারা সব সময় স্বেচ্ছাসেবক মূলক কাজগুলো করে থাকেন। এটি একটি অরাজনৈতিক হিন্দু ধর্মীয় সংগঠন। সব সময় সনাতনীদের পাশে থেকে ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102