বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

সারা গায়ে কাদা, জনপ্রিয় দুই অভিনেত্রীকে চেনাই দায়!

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ২৮৮ এই পর্যন্ত দেখেছেন

বলিউডে চলছে ‘বড় মিঞা ছোট মিঞা’ সিনেমার শুটিং। শুটিংয়ের ফাকেই সমুদ্রের ধারে দেখা গেছে সিনেমার দুই অভিনেত্রী আলায়া ফার্নিচারওয়ালা এবং মানুষী চিল্লারকে সারা গায়ে কাদা মাখামাখি করতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজেদের গায়ে কাদামাখার ছবি পোস্ট করেছেন আলায়া।

ছবি দেখে মনে হয়েছে দুই বান্ধবী যেন নিজেদের মত করে একটা দিন কাটাচ্ছেন। কালো মনোকিনির সাথে কালো সানগ্লাসে দুজনকে ভালোই মানিয়েছে। তাদের দেখা গেছে সারা গায়ে কাদা মেখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে। কখনো আবার দেখে গেছে হাঁটু পানেতে দাড়িয়ে পেছন ফিরে ক্যামেরায় লুক দিতে। দুষ্টুমি আর জলকেলিতে ব্যস্ত থাকতে দেখা গেছে এই দুই অভিনেত্রীকে। আর তাদের সারা গায়ে কাদা মাখা নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর চর্চা।

আলায়া ফার্নিচারওয়ালা

গায়ে কাদা মাখা নিয়ে আলায়া লিখেছেন, ‘ন্যাচারাল স্পা ডে’। বলিউডের অনেকেই পছন্দ করেন ‘মাড স্পা’। এর আগে বিউটি এক্সপার্ট শেহনাজ হুসেনকে দেখা গেছে এমন ন্যাচারাল কাদামাটি মেখে স্পা উপভোগ করতে। এবার সারাগায়ে কালো মাটির প্রলেপ দিয়ে তেমনই কিছুই করতে চেয়েছেন আলায়া ও মানুষী।

মানুষী চিল্লার

এ বছর মুক্তি পাবে অক্ষয়কুমার এবং টাইগার শ্রফ অভিনীত আলি আব্বাস জাফরের ‘বড় মিঞা ছোট মিঞা’ সিনেমাটি। এই সিনেমার নায়িকা নির্বাচন নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। মানুষীর চরিত্রটি মোটামুটি নিশ্চিত হলেও অন্য চরিত্রে প্রথমে জাহ্নবী কাপুরের নাম শোনা গেছে। যদিও শেষমেশ চরিত্রটি করেছেন আলায়া ফার্নিচারওয়ালা।

শোনা গেছে সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে সেটে দুজনের মেধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। টানা শুটিংয়ের পর নিজেদের মত করে একদিন ছুটি পেয়ে বেশ উপভোগ করেছন আলায়া-মানুষী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102