সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :

মৌলভীবাজারে নৌকার মাঝি হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে আওয়ামী লীগ থেকে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ৪ জন। এর মধ্যে একেবারে  নতুন মুখ ২ জন মৌলভীবাজার-২ থেকে মো: শফিউল আলম চৌধুরী নাদেল ও মৌলভীবাজার-৩ থেকে মো: জিল্লুর রহমান দলীয় মনোনয়ন পান।

রোববার ২৬ নভেম্বর বিকেলে দলীয় সুত্রে জানা যায়, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) ৪ বারের সাবেক এমপি, পরিববেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক, ক্রীড়া সংগঠক মো: শফিউল আলম চৌধুরী নাদেল।

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর)  শিল্পপতি ও শেখ রাসেল স্মৃতি পরিষদের উপদেষ্ঠা মো: জিল্লুর রহমান ।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সাবেক চিফ হুইপ ও ৬ বারের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102