রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

এক মিনিট শব্দহীন

স্কুল-কলেজে যে কর্মসূচি পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

সারাদেশের সব স্কুল-কলেজে রোববার ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এক আদেশে বলা হয়, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রোববার সব স্কুল-কলেজকে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করতে হবে।‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি ’স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।

এর আগে, গত ১২ অক্টোবর পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজধানীতে রোববার এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে।

এদিন ঢাকার শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিশেষ কর্মসূচি পালন করা হবে। এসব স্থানে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ সময় তারা গাড়ি চালকদের এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বানের পাশাপাশি শব্দ সচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102