শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় শেখ হাসিনা

সিটি নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

যেসব দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে চিন্তিত তাদেরকে সিটি নির্বানচগুলো দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার (২২ জুন) আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এসব কথা বলেন তিনি।

May be an image of 6 people and text

শেখ হাসিনা বলেন, মানুষ যখন স্বাভাবিকভাবে ভোট দিতে পেরেছে, তখনই আওয়ামী লীগ জয়ী হয়েছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।

সরকারপ্রধান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করেছে। এটি একমাত্র সংগঠন, যারা মানুষের কথা বলে, মানুষের ভাগ্য পরিবর্তন করে। আওয়ামী লীগ সরকার গঠন করলেই জনগনের কল্যাণ হয়েছে। আর অন্যরা জনগণের ভোটাধিকার, মানবাধিকার কেড়ে নিয়েছে।

May be an image of 3 people, people studying, table and text

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে যে নির্বাচন সুষ্ঠু হয় তা প্রমাণিত। এ নিয়ে আর প্রশ্ন তোলার অবকাশ নেই। যে সব দেশ বা যারা নির্বাচন নিয়ে কথা বলে তারা এসে দেখে যাক।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের দল। কানাডার আদালত এ রায় দিয়েছে। বিএনপির ২০১৪ ও ’১৮ সালের অগ্নিসন্ত্রাস মানুষ ভুলে যায়নি। তাদের জনগণের প্রতি কোনো দায় নেই।

সরকারপ্রধান বলেন, বিএনপির আমলে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না। খুনি সন্ত্রাসী দল বিএনপির বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102