শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আনোযারুজ্জামান চৌধুরীরকে নিয়ে অপপ্রচারের নিন্দা

বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

লন্ডন সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ এই পর্যন্ত দেখেছেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নামে একটি ভুয়া সংবাদ ছড়িয়ে পড়েছে। শুক্রবার একটি ভুঁইফোড় ফেসবুক পেইজে ‘রাজনীতি থেকে বিদায় ঘোষণা দিলেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী’ শিরোনামে গুজব ছড়ানো হয়। যা সম্পুর্ণ মিথ্যা।ফেসবুকভিত্তিক ফ্যাক্ট-চেকারওএটিকে সম্পূর্ণ মিথ্যা ও অসত্য বলে জানিয়েছে।

এ বিষয়ে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। আমি কোথাও এমন কোনো বক্তব্য দিইনি বা কাউকে এসব নিয়ে কথা বলিনি। সংবাদটি মিথ্যা এবং গুজব, যা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

তিনি বলেন,”বঙ্গবন্ধু আমার আদর্শ ,শেখ হাসিনা আমার নেতা,আমি আওয়ামী লীগের একজন কর্মী”

তিনি আরও বলেন, “আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছি। জনগণের ভালোবাসা ও প্রত্যক্ষ ভোটে আমি সিলেটের মেয়র নির্বাচিত হয়েছি। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমি সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ থাকতে চাই।

দল এবং দেশের কঠিন এই সময়ে আমি সহ আমারমত লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মুলত আমাদের মনোবল ভেঙ্গে দেয়ার জন্যই টার্গেট করে ষড়যন্ত্র করা হচ্ছে। ষতই ষড়যন্ত্র হোক আমাদের কাঙ্খিত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট ইউনুস দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বর্তমানে বিএনপির সরকার পরিকল্পিতভাবে একটি বিদেশি শক্তির কাছে দেশের সার্বভৌমত্ব তুলে দেওয়ার চেষ্টা করছে, যা ইউনুসের নীলনকশা অনুযায়ী সাজানো। দেশ এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে—টিকা নেই, জ্বালানি তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই। দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, বাজার অস্থিতিশীল। অচিরেই দেশের মানুষ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনবে।”

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102