শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সিলেটে

বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হচ্ছে বাংলা নববর্ষ

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

সিলেটে নানা আয়োজনে বরণ করে নেওয়া হবে বাংলা নতুন বছর ১৪৩৩ বাংলাকে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সারা দেশের মতো সিলেটে ও পালিত হবে বাংলা বছরের প্রথম দিনে প্রাণের উৎসবে মাতবে সিলেটও।

বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর কলেজ ক্যাম্পাসেও পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে বরণ করা হবে নতুন বছরকে। এসব আয়োজনের প্রস্তুতি চলছে জোরেসোরে।

আনন্দলোক: প্রতি বছরের মতো এবারও শ্রীহট্ট সংস্কৃত কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আনন্দলোক, সিলেট। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে এ আয়োজন চলবে বেলা ২ টা পর্যন্ত।

শ্রুতি: বর্ষবরণে এবারও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি, সিলেট। ব্লু বার্ড স্কুল মাঠে মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠান।

চারণ: নগরের চৌহাট্টা এলাকার লোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে চারণ, সিলেট। সকাল ৯টায় শুরু হয়ে এ উৎসব শেষ হবে বিলে ৫টায়।

সিলেট আর্টস কলেজ: সিলেট আর্টস কলেজ, সিলেট আর্ট অটিস্টিক স্কুল ও সিলেট আর্ট স্কুলের যৌথ উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরের কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজ ক্যাম্পাস থেকে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে এ অনুষ্ঠান। এরপর ১১ থেকে ১ টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে থাকছে বৈশাখী চিত্র প্রদর্শনীও।

এছাড়া প্রতি বছরেরর মতো এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমসি কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে ঢল নামবে তারুণ্যের।
এদিকে, ১৩ এপ্রিল সোমবার বছরের শেষ দিনে নগরের চাঁদনী ঘাটের সিঁড়িতে বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। বেলা ৩ টায় শুরু হয়ে এ অনুষ্ঠান চলে সন্ধ্যা অবধি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102