শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায়

সুরমা সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপন কর্মসূচি শুরু

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৬ এই পর্যন্ত দেখেছেন
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন সুরমা সমাজ কল্যাণ সংঘ (রেজিঃ নং–সিল ১৩৬/৮৮) সিলাম পশ্চিমপাড়া সিলেট এর উদ্যোগে বৃহত্তর পশ্চিমপাড়া পঞ্চায়েতি গোরস্থানে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন শেষে এলাকার কবরবাসী মুরদেগানসহ প্রবাসী ভাই-বোন এবং সংগঠনের কর্মসূচির সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।
এসময় বৃহত্তর পশ্চিমপাড়া পঞ্চায়েত গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও দক্ষিণ সুরমা  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মাস্টার, সুরমা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ-সভাপতি ও পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদের মোতওয়াল্লি মোহাম্মদ জামাল উদ্দিন, সংঘের সহ-সাধারণ সম্পাদক ও নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক এসএম মোজাম্মেল আলী, পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান মিয়া, হযরত তৈয়ব (রহ.) সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিভাবক কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান বাবুল, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান, পঞ্চায়েতি গোরস্থান পরিচালনা কমিটির সদস্য শরিফ উদ্দিন, খুরশেদ আলম মুন্না, সমাজসেবী উদীয়মান ক্রীড়া ও সাংস্কৃতির সংঘের শাহ মঞ্জুরুল ইসলাম জুয়েল, ব্যবসায়ী মিজান উদ্দিন হীরা, সমাজসেবী সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102