শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

মৌলভীবাজারে সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন

মো: সালেহ আহমদ (স’লিপক)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৩ এই পর্যন্ত দেখেছেন
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাস্তবায়নাধীন “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধিত” এর আয়োজনে মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ের আওতায় মৌলভীবাজার জেলার শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
প্রকল্পের  সিলেট জেলা কার্যালয়ে নিযুক্ত জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট জেলা কার্যালয়ে নিযুক্ত জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শুভ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অবিনাশ চন্দ্র দাস। এসময় সাংবাদিক রিপন কান্তি ধর রুপক, প্রকল্পের সিলেট জেলায় নিযুক্ত টিওটি এডভোকেট পাপ্পু ভট্টাচার্য্য, শ্রী পঙ্কজ ভট্টাচার্য্য, রসরঞ্জন ভট্টাচার্য্য সহ সেবাশ্রমের অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়াবলীর উপর গুরুত্বারোপ করা হয়। যেখানে অংশগ্রহণকারী সেবাইতরা বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, নারী-পুরুষের বৈষম্য- এর কুফল ও প্রতিকার, শিশু অধিকার, সার্বজনীন মানবাধিকার, সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য, আর্থ-সামাজিক প্রেক্ষাপটে গৃহপালিত পশুপালনের গুরুত্ব, গাভী-ভেড়া-ছাগল পালন ও পরিচর্যা, ঔষুধী গাছের গুনাগুণ ও ব্যবহার পদ্ধতি, ফসল চাষ ও পরিচর্যা পদ্ধতি, মৌমাছি পালন, সবজি চাষ, ফুল চাষ সম্পর্কে ৯ দিনে ৩৬টি অধিবেশনের মাধ্যমে ধারণা নিবেন।
প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সকলে যেন প্রশিক্ষণে প্রাপ্তজ্ঞান সমাজে ছড়িয়ে দেন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আওতায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)- ২য় সংশোধিত” প্রকল্পের আয়োজনে এই সেবাইত প্রশিক্ষণ যে কতটা যুগোপযোগী তিনি তার প্রশংসা করেন। প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার মন্দিরে নিযুক্ত ২৫ জন সেবাইত অংশগ্রহণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102