বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতির সাতকাহন ও জনগণের আর্তনাদ ! দেশের পরিবর্তনে অবশ্যই হ‍্যা ভোট দিতে হবে— এম. সাখাওয়াত হোসেন হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত‍্যাহার করেননি শেখ সুজাত। চ‍্যালেন্জের মুখে বিএনপির প্রার্থী গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচার নিয়ে উদ্বেগ বোদায় ট্রাক্টর চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে

৩৮৪ প্রধান শিক্ষকসহ ৪৪৭৮ পদে নিয়োগ দেবে পিএসসি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

চার হাজার ৪৭৮ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডে এসব নিয়োগ দেয়া হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে নবম গ্রেডে এক হাজার ৬০৪ জন, ১০তম গ্রেডে এক হাজার ১০৮ জন, ১১তম গ্রেডে ৪০ জন এবং ১২তম গ্রেডে এক হাজার ৭২৬ জনকে নিয়োগ দেয়া হবে।

সোমবার (১৯ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২তম গ্রেডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদেই নিয়োগ দেয়া হবে ৩৮৪ জনকে। এছাড়া রয়েছে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসার পদ।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদ স্বল্পতায় ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়নি এমন প্রার্থীদের মধ্য থেকে এই নিয়োগ দেয়া হবে।

প্রধান শিক্ষক হতে হলে যোগ্যতা ধরা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

১২তম গ্রেডে সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসার পদে ৩১০ জনকে নিয়োগ দেয়া হবে। এসব পদে আগামী ২০ জুন থেকে পছন্দক্রম শুরু হয়ে শেষ হবে ১ জুলাই।

এছাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে এক হাজার ৩৪২ জনকে নিয়োগ দেয়া হবে। এ পদে নিয়োগের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102