শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৫৩৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফয রিপোর্টার গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে।বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরকে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়। জেএমবির ওই জঙ্গি ময়মনসিংহের ফুলবাড়িয়ার কানাইকরস্থানের ফজলুল হক চৌধুরীর ছেলে।ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক বলেছেন, আইনি প্রক্রিয়া শেষে আসাদুজ্জামানের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।কারাগার সূত্রে জানা গেছে, নেত্রকোনা থানায় করা একটি মামলায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা ছিল। নেত্রকোনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলায় তাঁর ২০ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় তাঁকে আরও মোট ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102