শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ

শেখ নুরুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, ও অর্থ সচিব এম আসরাফ মিয়া সহ সকল কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে ও জাতি গঠনে তাঁর অ-সামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করে শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর ও অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের প্রথম নারী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার একটি গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। সময়ের উত্থান-পতন, সংগ্রাম ও আন্দোলনের ভেতর দিয়েও তাঁর দীর্ঘ উপস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা অধ্যায়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে একজন জাতীয় নেতাকে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো।

রাজনীতির মহীরুহের প্রয়াণে শোকাতুর গোটা বাংলাদেশ বলে উল্লেখ করে শোকবার্তায় বেগম খালেদা জিয়ার  আত্মার মাগফেরাত কামনা করা সহ শোকাবহ পরিবারবর্গ এর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102