বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদৌগে

বোয়ালখালীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ এই পর্যন্ত দেখেছেন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ও ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাধীন শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপে বদিউল আলম কোম্পানির বাড়িতে স্থানীয় দুঃস্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুগ্ম মহাসচিব ফারহানা আফরোজ, সাংবাদিক নজিব চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, মোঃ মুজিবুর রহমান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য ইয়াছমিন আক্তার, প্রিয়া বেগম, নিলুফার ইয়াছমিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মানুষ মানু‌ষের স্লোগান নিয়ে মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এবং ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন ও মানুষের মানবিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় বোয়ালখালীর খরণদ্বীপে শীতার্ত, দুঃস্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। এ কার্যক্রম বোয়ালখালীর বিভিন্ন অঞ্চলেও চলমান থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ব‌লেন, লন্ড‌নের বি‌শিষ্ট আইনজীবী, বোয়ালখালী কধুরখীলের কৃ‌তি সন্তান ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রবাসে বাস করেও দেশের এই শীত মৌসুমে গরিব-দুঃখী মানুষের কথা স্মরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উনার মতো সকল বিত্তবানদের গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102