সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

ইতালি সরকারের নতুন সিদ্ধান্তে প্রবাসীদের ভোগান্তি

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

চলতি বছরের আগস্ট থেকে ইতালিতে বাতিল হচ্ছে কাগজে লেখা রেসিডেন্স পারমিট। এর পরিবর্তে ইলেকট্রনিক কার্ডের পারমিট সংগ্রহের নির্দেশ দিয়েছে সরকার। দেশটির নতুন সরকারের এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়তে যাচ্ছেন ইতালি বসবাসরত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি।

ইতালিতে বসবাসের জন্য প্রবাসীদের ‘পার্মানেন্ট রেসিডেন্সিয়াল পারমিট’ দিয়ে থাকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বহু বছর ধরে বিশেষ কাগজে তৈরি এ ধরনের পারমিট পেয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিসহ অসংখ্য বিদেশি নাগরিক। তবে এবার কাগজে লেখা এসব রেসিডেন্স পারমিট বাতিল করতে যাচ্ছে মেলোনি প্রশাসন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩ আগস্টের মধ্যে কাগজে লেখা পারমিট নবায়ন করে ইলেক্ট্রনিক কার্ড দেওয়া হবে। কেউ এই কার্ড সংগ্রহ না করলে তার রেসিডেন্স পারমিট স্থগিত করা হবে বলেও জানানো হয়েছে।

এ দিকে, দেশটির সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে বর্তমানে প্রায় ৫৩ লাখ বৈধ অভিবাসী বসবাস করছেন। যার মধ্যে প্রায় দুই লাখ ২০ হাজার প্রবাসী বাংলাদেশি। কাগজে লেখা রেসিডেন্সিয়াল পারমিটধারী বাংলাদেশির সংখ্যা কয়েক হাজার। যাদের বেশিরভাগই ইতালির রেসিডেন্স পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন। দ্রুত ইলেক্ট্রনিক কার্ড সংগ্রহ না করলে রেসিডেন্স পারমিট স্থগিত হওয়ার শঙ্কায় পড়েছেন তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102