গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে পঞ্চগড় জেলার বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামের সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালনের লক্ষ্যে নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে।
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে শহীদদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের বরণ ও সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রহন করা হয়েছে।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর, অফিসার ইন-চার্জ (ওসি) সোয়েল রানা প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।