

পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে ‘হাজি আলাবকস আহমেদ ফাউন্ডেশন’ এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতিম শিক্ষার্থী ও এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২২০ ব্যাগ এবং ১৭০ প্যাকেট খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
এই মানবিক কার্যক্রমের মাধ্যমে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বকস বাড়ীর পরিবারের সদস্যদের উদ্যোগে গঠিত ‘হাজি আলাবকস আহমেদ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ করলো।
বৃহস্পতিবার (১২ মার্চ) শ্রীমঙ্গল শহরের সোনা মিয়া রোডের ঐতিহ্যবাহী বকস বাড়ীতে এই মতহী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র এলাকার সম্মানিত মুরব্বিরা। শুরুতে হাজী আলাবকস আহমেদ জামে মসজিদের ইমাম সাহেব দোয়া পাট করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম এহিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, সাবেক কাউন্সিলর মোঃ ছাদ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরহুম হাজী আলাবকস্ আহমেদ এর কনিষ্ঠ পুত্র মাসুক এলাহি ফয়েজ এবং পরিচালনায় ছিলেন আলহাজ্ব ইকবাল উদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মামুন আহম্মেদ, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সাইফুদ্দিন সিদ্দিকী সাবলু, খালেদ হোসেন, জাহেদ হোসেন, মঞ্জু আহমেদ প্রমুখ