বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যাকাত ফরজ যেসব সম্পদের উপর তেতুলিয়া সীমান্তে মর্টার শেল উদ্ধার হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তেতুলিয়া সীমান্তে মর্টার শেল উদ্ধার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় আমদানি করা ভারতীয় পাথরের ট্রাকের সঙ্গে আসা একটি পুরাতন মর্টাল শেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। উদ্ধারের পর সেটিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মর্টার শেলটিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩১/২৩ আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়ুয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করে বিজিবি। এর পর পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে আমদানিকৃত পাথরের একটি ট্রাক আনলোড করার সময় স্থানীয় শ্রমিক জিল্লুর রহমান মর্টার সেল সদৃশ একটি বস্তু দেখতে পান। লোহার বস্তু মনে করে তিনি সেটি ঝাড়ুয়াপাড়ায় নিজের বাড়িতে নিয়ে যান।
পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানানো হলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে রাত প্রায় সাড়ে ১১টার দিকে মর্টার সেল সদৃশ বস্তুটি উদ্ধার করে। পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে তেঁতুলিয়া মডেল থানার এসআই কমলেশ রায়ের নেতৃত্বে একটি পুলিশ টহল দলের কাছে উদ্ধারকৃত পুরাতন মর্টার সেলটি হস্তান্তর করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। একই সাথে আদালতের পাশাপাশি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচন্ডী এলাকায় উদ্ধার হওয়া আরেকটি মর্টাল শেল রোববার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে তেঁতুলিয়ার আজিজ নগড় এলাকায় নিরাপদ স্থানে সফলভাবে নিষ্ক্রিয় করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102