মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে অসমাপ্ত তিন ইউপি নির্বাচনে ২০১জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

বিজয় রায়, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত তিন টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন আগামী ২৭ শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সংরক্ষিত ইউপি সদস‍্যা প্রার্থীদের মনোনয়ন জমা করা হয়েছে।  এদিকে আওয়ামী লীগ তাদের নৌকা প্রতীকের জন্য প্রার্থী যাচাই-বাছাই শেষে গত ২৬ জুন ৩ টি ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। আর বিএনপি দলীয় প্রতিকে নির্বাচনে না গেলেও তাদেরও তিনটি তেই রয়েছে একাধিক প্রার্থী। আওয়ামী লীগ দলীয় প্রতিকে মনোনয়ন দিলেও তাদেরও রয়েছে কয়েক জন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক সহ একাধিক বিদ্রোহী প্রার্থী।

মঙ্গলবার ২৮ জুন মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত তিন জন ৩নং হোসেনগাঁও ইউপির মতিউর রহমান মতি, ৫নং বাচোঁর ইউপির জিতেন্দ্রনাথ বম্মন, ৮নং নন্দুয়ার ইউপির আঃ বারী নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, আগামী ২৭ জুলাই নির্বাচন উপলক্ষে তিনটি ইউপিতে চেয়ারম্যান পদে ১৯ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে জমা করেছেন১৩৮ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৪৪ জন প্রার্থী নির্বাচন রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন যাচাই-বাছাই আগামী ৩০ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭জুলাই এবং উৎসবমুখর পরিবেশে আগামী ২৭শে জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102