শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

রাণীশংকৈলে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল (২৩মার্চ) বিকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে  “ মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী” মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকারনাইন কবির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,
সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা , পৌর মেয়র আলহাজ মোস্তাফিজুর রহমান,  
উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ , বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ফইজুল সহ
উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ।

উন্নয়নের সচিত্র নিয়ে  মেলায় ১০টি স্টল প্রদর্শন করা ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নিত হওয়ায় এনিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মেলার স্টলে অংশ গ্রহণ করেন 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রশাসনের,প্রকল্প বাস্তবায়ন বিভাগ, মৎস্য   বিভাগ, প্রকৌশল বিভাগ, পল্লী দারিদ্র বিমোচন ও পল্লী ব্যাংক, প্রাথমিক শিক্ষা বিভাগ ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর ও তথ্য কেন্দ্র , পল্লী বিদ্যুৎ সমিতি, রাণীশংকৈল জনাল অফিস ওবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ রাণীশংকৈল। 

অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102